Blog Details

হিফজুল কুরআন প্রোগ্রাম

  •  16-03-2022 
কুরআনের তিলাওয়াতকারী হাফেজগণ লিপিকার সম্মানিত ফেরেশতাদের সঙ্গী হবে। আর কষ্টদায়ক হওয়া সত্ত্বেও যে বারবার কুরআন মাজীদ পাঠ করে, সে দ্বিগুণ পুরস্কার পাবে। (বুখারিঃ ৪৯৩৭)
যারা সহীহভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা করেছে ও কুরআন হিফজ করেছে এবং নিয়মিত তিলাওয়াত করে আল্লাহর দরবারে তাদের মর্যাদা অপরিসীম। তারা কিয়ামতের দিন সম্মানিত লিপিকার ফেরেশতার সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করবে। আর যারা কুরআন হিফজ করে নি এবং দ্রুত তিলাওয়াত করতে পারে না তাদের জন্য সহীহভাবে তিলাওয়াত করতে একটু কষ্ট স্বীকার করতে হয়। সহীহভাবে কুরআন তিলাওয়াতের
সময় আরবী হরফগুলো ঠিকমত উচ্চারণ করতে অনেকের কষ্ট অনুভূত হয়। কিন্তু এজন্য তিলাওয়াত ছেড়ে দেয়া ঠিক নয়। কেননা কুরআন তিলাওয়াতে কষ্টের জন্যও দ্বিগুণ নেকী রয়েছে। একটি তিলাওয়াতের জন্য আরেকটি কষ্ট করার জন্য।
হাফিজ হবার জন্য বয়স কোনো বিষয় না। সময় নাই এটাও কোনো অজুহাত না। আপনার ইচ্ছে আছে কি না বলুন। বাকিটা আল্লাহ ব্যবস্থা করবেন।
আইকিউএস মহিলাদের জন্য গত নভেম্বর-২০২০ থেকে হিফজ প্রোগ্রাম শুরু করেছে ।
-সাপ্তাহে মাত্র দুইদিন ক্লাস ।
-১ম ব্যাচঃ সোম ও মঙ্গলবার রাত ৮ঃ৪৫ মিনিট থেকে ১০ঃ১৫ মিনিট পর্যন্ত ।
-২য় ব্যাচঃ বুধ ও বৃহস্পতিবার রাত ৮ঃ৪৫ মিনিট থেকে ১০ঃ১৫ মিনিট পর্যন্ত ।
সীমিত আসনে ভর্তি চলছে।
উল্লেখ্য যে: কোর্সটি কেবলমাত্র বোনদের জন্য। যাদের কুরআন পড়া সহীহ কেবল তারাই এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন। আর যাদের কুরআন পড়া সহীহ নয় তারা আমাদের তাজবীদ কোর্সটি আগে করে নিতে পারেন।
ভর্তি হওয়ার জন্যঃ
ভর্তি ফী ৫০০/= এবং প্রথম মাসের বেতন ১০০০/= টাকা বিকাশ করুন। বিকাশ নাম্বার- 01711234831 (পার্সোনাল)
যোগাযোগের ঠিকানা- ১৯৫/১-এইচ শান্তিবাগ, ঢাকা-১২১৭।
ফোন- +880 1711-234831