Blog Details

বোনদের জন্য হিফজুল কুরআন প্রোগ্রাম

  •  14-08-2024 

হাফিজ হবার মর্যাদা তো জানেন?
যে-সব আমলের মাধ্যমে খুব সহজে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং তার প্রিয়পাত্র হওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম হলো কুরআনুল কারীম হিফজ করা। কারণ,কুরআনুল কারীম স্বয়ং আল্লাহ্‌ তা’আলার কালাম, তার বাণী ও বিধান। আর আল্লাহর কালামের চেয়ে মহান ও শ্রেষ্ঠ কালাম আর কি হতে পারে ?
নবিজী সাঃ বলেন- (কিয়ামতের দিন) কুরানের বাহক (হাফিজে কুরআন)কে বলা হবে, ‘’পাঠ কর এবং ওপরে আরোহণ করতে থাকো। পাঠ কর যেভাবে দুনিয়াতে ধীরে-সুস্থে পাঠ করতে। যে-আয়্যাতে তোমার পাঠ সমাপ্ত হবে, সেখানেই তোমার স্থান নির্ধারিত হবে । (জামে তিরমিজী, ২৬১৪, হাদীসটি সহীহ)
হাফিজ হবার জন্য বয়স কোনো বিষয় না। সময় নাই এটাও কোনো অজুহাত না। আপনার ইচ্ছে আছে কি না বলুন। বাকিটা আল্লাহ ব্যবস্থা করবেন।
আইকিউএস মহিলাদের জন্য গত নভেম্বর-২০২০ থেকে হিফজ প্রোগ্রাম শুরু করেছে ।
-সাপ্তাহে মাত্র দুইদিন ক্লাস ।
-১ম ব্যাচঃ সোম ও মঙ্গলবার রাত ৯ঃ০০ মিনিট থেকে ১০ঃ০০ মিনিট পর্যন্ত ।
-২য় ব্যাচঃ বুধ ও বৃহস্পতিবার রাত ৯ঃ০০ মিনিট থেকে ১০ঃ০০ মিনিট পর্যন্ত ।
সীমিত আসনে ভর্তি চলছে।
উল্লেখ্য যে: কোর্সটি কেবলমাত্র বোনদের জন্য। যাদের কুরআন পড়া সহীহ কেবল তারাই এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন। আর যাদের কুরআন পড়া সহীহ নয় তারা আমাদের তাজবীদ কোর্সটি আগে করে নিতে পারেন।
ভর্তি ফিঃ ৫০০/=
মাসিক বেতনঃ ১০২০ টাকা মাত্র।
বিশেষ দ্রষ্টব্যঃ জুমে লাইভ ক্লাস হবে ।
ভর্তি হওয়ার জন্য পেইজে ইনবক্স করুন।

যোগাযোগের ঠিকানা- ১৯৫/১-এইচ শান্তিবাগ, ঢাকা-১২১৭।
ফোন- ০১৭১১-২৩৪৮৩১