Blog Details

এরাবিক ভাষা শিক্ষা কোর্স -২৮

  •  07-08-2024 
আল্লাহ্‌ হচ্ছেন সমস্ত সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা । আর মুহাম্মাদ সাঃ হলেন আল্লাহর সর্বোত্তম সৃষ্টি । তাহলে প্রত্যেকটি মুসলিমের কি উচিৎ নয় আরবি ভাষা শিক্ষা করা,যেন সে আল্লাহ্‌ এবং তাঁর রাসূলের বাণী উপলব্ধি করতে পারে ? এই কুরআন যদিও এই পৃথিবীতে বিদ্যমান, কিন্তু এর উৎপত্তি এই পৃথিবীতে হয়নি , বরং এটি সমস্ত সৃষ্টিজগতের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ । মহান আল্লাহ্‌ নিজেই বলেন, ‘’নিশ্চয় এটি (আল কুরআন) সেই সত্তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি মহা জ্ঞ্যানি ও সর্বজ্ঞ’’ ।
তাহলে এটি কীভাবে হতে পারে যে একজন মুসলিম এই দুনিয়াতে অনেক কিছু করার সময় পায় অথচ সে আল্লাহর পবিত্র গ্রন্থ এবং তাঁর রাসূলের সুন্নাহ যেই ভাষায় এসেছে তা সেখার সময় পাইনা ? আমাদের মধ্যে অনেকেই সময়, শ্রম এবং অর্থ ব্যয় করে দুনিয়াবি এনেক বিষয়াদি শিখি ।
অথচ সেই তুলনায় আখিরাতের বিষয়গুলো শেখার জন্য কোন সময়ই ব্যয় করেনা । আমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহর এবং তাঁর রাসূলের পরিচয় সম্পর্কে ওয়াকিফহাল হই তবে এক্ষুনি আল্লাহর গ্রন্থ এবং তাঁর রাসুলের সুন্নাহর ভাষা শেখায় মনোনিবেশ করাই লেগে পড়া উচিৎ ।
 
সাধারন শিক্ষায় শিক্ষিতদের জন্য আইকিউএস ৮ মাস মেয়াদী অ্যারাবিক ভাষা শিক্ষা কোর্সের ২৮ তম ব্যাচ শুরু করছে। এই কোর্সটির প্রধান লক্ষ্য কুরআন বুঝতে পারা এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
এই কোর্সের বৈশিষ্ট্যসমূহ এবং কার্যকারীতা:
* কোর্সটি সাধারন শিক্ষায় শিক্ষিতদের জন্য বিশেষভাবে তৈরি।
* আরবী ভাষার ৩টি দক্ষতা (রিডিং, রাইটিং, লিসেনিং এর অনুশীলন) অর্জন।
* আরবী কিতাব (বই) হরকত ছাড়া পড়ার যোগ্যতা অর্জন করা।
* কুরআন হাদীস নিজে পড়ে নিজেই অনুবাদ করতে পারা।
* অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করা হবে।
কোর্সের মেয়াদকাল ও কোর্স ফি:
- ৮ মাসব্যাপী কোর্সে মোট ৬৫ টি ক্লাস, সপ্তাহে ক্লাস ২ দিন
- ২১ তম ব্যাচ মহিলাদের জন্য শুক্রবার এবং শনিবার সকাল ৯ঃ০০ মিনিট থেকে ১০ঃ৩০ মিনিট পর্যন্ত ।
স্পেশাল কেয়ারঃ
→ ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও আই কিউ এসের ওয়েবসাইটে আপ্লোড দেয়া থাকবে। তাই, লাইভ ক্লাস মিস করলে সুযোগমত যেকোন সময় ক্লাস করা যাবে।
পেমেন্ট সিস্টেমঃ
- কোর্স ফিঃ মাসিক ২,০০০ টাকা (মোট কোর্স ফী ১৬০০০/= টাকা মাত্র)
- ওরিয়েন্টেশন- ০২-১১-২০২৪ সকাল ৯ঃ০০ মিনিট ।
- ক্লাস শুরু ০৮-০৯-২০২১ (সকাল ৯ঃ০০ মিনিট)
- কোর্সটি করতে আপনার যা লাগবে→ কুরআন দেখে দেখে পড়তে পারা। আর ইন্টারনেট কানেকশনসহ যেকোন স্মার্টফোন, ল্যাপটপ অথবা ট্যাব।
বিশেষ দ্রষ্টব্যঃ জুমে লাইভ ক্লাস হবে ।
•⁠ ⁠→ ক্লাসগুলোর ভিডিও আই কিউ এসের ওয়েবসাইটে আপলোড দেয়া থাকবে। তাই, লাইভ ক্লাস মিস করলে সুযোগমত যেকোন সময় ক্লাস করা যাবে। এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই গ্রুপে ভিডিও দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ্‌।

ভর্তি হওয়ার জন্যঃ
* প্রথম মাসের বেতন ২০০০/= টাকা বিকাশ করুন ।
(বিকাশ নাম্বার 01711234831 (পার্সোনাল) ।
* রেজিস্ট্রেশন করুনঃ https://www.iqsbd.com/registration
যোগাযোগের ঠিকানা- ১৯৫/১-এইচ শান্তিবাগ, ঢাকা-১২১৭।
বিস্তারিত জানতে +880 1711-234831