উসমান ইবনে আফফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে অপরকে শিক্ষা দেয়।” (বুখারী ৫০২৭-৫০২৮)
আলহামদুলিল্লাহ্, আইকিউএস এর উদ্যোগে বিভিন্ন মাসজিদে বাদ ঈশা বয়স্কদের জন্য কুরআন শিক্ষার আয়োজন করা হয়েছে, প্রতি ব্যাচে ২০ জন করে থাকবেন। কুরআন শিখানোর পাশাপাশি তাদেরকে নামাজে পাঠিতব্য দু’আ শেখানো হবে এবং শিক্ষা সরঞ্জাম বিতরন করা হবে। এজন্য প্রতিটি ব্যাচে মাসিক খরচ হবে ৫০০০ টাকা।
বর্তমানে যশোরে একটি মাসজিদে আমরা এই কার্যক্রম চালু করেছি, আলহামদুলিল্লাহ্।
আপনাদের সাহায্যে কুরআন শিখবে এবং তারা আপনাদের জন্য দুয়া করবে যা আপনার জন্য সাদকায়ে জারিয়াহ হয়ে থাকবে ইনশাআল্লাহ। আপনার কেউ যদি এই মহৎ কাজে অংশ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি ।
আমাদের বিকাশ নাম্বার- 01711 234 831 (পার্সোনাল)