Blog Details

কুরআন বুঝার উপায় কি ? কিভাবে সহজ সরল উপায়ে সঠিকভাবে কুরআন বুঝা সম্ভব ?

  •  27-01-2020 

কুরআন বুঝার উপায় কি ? কিভাবে সহজ সরল উপায়ে সঠিকভাবে কুরআন বুঝা সম্ভব ? হ্যাঁ, অন্য যে কোনো বিদেশী ভাষার গ্রন্থ বুঝা ও উপলব্ধি করার জন্যে আপনি যে উপায় অবলম্বন করে থাকেন, কুরআন বুঝার ক্ষেত্রে সে উপায়ই অবলম্বন করুন । কুরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় । এটি বাংলাভাষীদের জন্যে একটি বিদেশী ভাষা । আমাদের দেশে অসংখ্য শিক্ষিত মানুষ বিদেশী ভাষায় লিখিত বই পুস্তক এবং পত্র-পত্রিকা পড়ে থাকেন । অনেকেই বিদেশী ভাষায় অফিস আদালত পরিচালনা করেন । অর্থাৎ সামাজিক ও বৈষয়িক কার্যক্রম জানা, বুঝা ও পরিচালনার জন্যেই আপনি বিদেশী ভাষা শিখেছেন ।

কিন্তু কুরআন তো আপনার স্রষ্টা, মালিক, মনিব ও প্রতিপালক মহান আল্লাহর কিতাব । এ কিতাব বুঝা ও অনুধাবন করা আপনার জীবনের অন্য যে কোনো বিষয় বুঝার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ । এ কিতাবের নির্দেশাবলী জানা ও মানার উপরই তো নির্ভর করছে আপনার পার্থিব জীবনে সঠিক পথ লাভ এবং পরকালীন অনন্ত জীবনে মুক্তি ও সাফল্য অর্জন ।

তাই আপনি কুরআনের ভাষা শিখার সিদ্ধান্ত নিন । কোনো ভাষা শিখার জন্যে বয়স কোনো বাধা নয় । প্রয়োজন হলো গুরুত্ব অনুভব করার এবং আল্লাহর নির্দেশাবলী জানা ও হিদায়াত লাভ করার তীব্র আকাংখার । সেই সাথে প্রয়োজন এ জন্যে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত নেবার ।