Blog Details

কুরআনিক অ্যারাবিক ভাষা শিক্ষা কোর্স

  •  18-01-2020 

আল্লাহ তাআলা বলেছেন,

“আমি উপদেশ গ্রহণ করার জন্য এ কুরআনকে সহজ করে দিয়েছি, কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করবে”
- সূরা ক্বামার- ১৭

শিক্ষার্থী শিক্ষা জীবনে এমন অনেক কিছু শিখে থাকে যার মাধ্যমে তার ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুখী হয়। কিন্তু সত্যিকার ভবিষ্যৎ আখিরাত সাথে দুনিয়ার জীবনে সুখী হওয়ার জন্য এই জীবনের মালিক আল্লাহ তাআলা আমাদের কুরআন দান করেছেন, একে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যাতে আমরা এর থেকে শিক্ষা নিতে পারি এবং আমাদের সত্যিকার ভবিষ্যৎ সুন্দর ও সুখী করতে পারি। শিক্ষার্থীদের জন্য এই সময়ে কুরআন শিক্ষা করা যত সহজ কর্ম জীবনে তা অনেক কঠিন হয়ে যায়।

আইকিউএস স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষারথীদের জন্য ৮ মাস মেয়াদী কুরআনিক অ্যারাবিক ভাষা শিক্ষা কোর্স শুরু করছে। এই কোর্সটির প্রধান লক্ষ্য আল্লাহ সুবহানাতাআলার দেয়া জীবন-বিধান কুরআন বুঝতে পারা এবং সে অনুযায়ী চিন্তা গবেষণা করে নিজের জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

এই কোর্সের বৈশিষ্ট্যসমূহ এবং কার্যকারীতা:
* কোর্সটি সাধারন শিক্ষায় শিক্ষিতদের জন্য বিশেষভাবে তৈরি।
* আরবী ভাষার ৩টি দক্ষতা (রিডিং, রাইটিং, লিসেনিং এর অনুশীলন) অর্জন।
* আরবী কিতাব (বই) হরকত ছাড়া পড়ার যোগ্যতা অর্জন করা।
* কুরআন হাদীস নিজে পড়ে নিজেই অনুবাদ করতে পারা।
* অভিজ্ঞ শিক্ষক মন্ডলি দিয়ে ক্লাস পরিচালনা করা হবে।

কোর্সের মেয়াদকাল ও কোর্স ফি:
- ৮ মাসব্যাপী কোর্সে মোট ৬৫ টি ক্লাস, সপ্তাহে ক্লাস ২ দিন (শুক্র ও শনি বাদ মাগরিব থেকে এশা)
- আসন সংখ্যা ২০ টি (শুধুমাত্র ছাত্র)
- কোর্স ফি ৮,০০০ টাকা (প্রতি মাসে ১,০০০ টাকা)
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫-০২-২০২০ ইং
যোগ্যতা: কুরআন মাজিদ পড়ার সক্ষমতা থাকতে হবে

ভর্তির জন্য যোগাযোগঃ
১৯৫/১-এইচ, শান্তিবাগ পানির পাম্পের গলি, ঢাকা-১২১৭
বিস্তারিত তথ্যের জন্য, ০১৭১১২৩৪৮৩১ এই নাম্বারে কল করুন।