একজন দ্বীনদার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ নেয়ামত। আর্থিকভাবে দরিদ্র হলেও শুধুমাত্র একজন পুণ্যবতী স্ত্রী-ই পারে স্বামীকে বাদশাহর মত ট্রিট করতে! আবার দেখতে যেমনই হোক একজন দ্বীনদার,মুত্তাকি স্বামীই পারে তার স্ত্রীকে রানীর মত ট্রিট করতে।
এ জন্যই আল্লাহর রসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ''সমগ্র দুনিয়াটাই সম্পদে পরিপূর্ণ, তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ সতী-সাধ্বী, নেককার স্ত্রী।''
নেককার, দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া মানে আপনি দুনিয়ার অল্পসংখ্যক ভাগ্যবানদের মধ্যে একজন।
প্রিয় ভাই-বোনেরা! আমরা যেন উত্তম, নেককার, সচ্চরিত্রবান, পরহেযগার, পরোপকারী, ধৈর্য্যশীল, সৎ, ন্যায়পরায়ণ জীবনসঙ্গীর জন্য আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার কাছে বেশি বেশি দুয়া করতে ভুলে না যাই।
মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন,
.
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
আমাদের রব! আপনি আমাদেরকে এমন সঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ বানিয়ে দিন। [সূরাঃ আল-ফুরকান (২৫:৭৪)]