Blog Details

আরবি শেখার কারণ

  •  01-02-2020 

অনুবাদ ছাড়া রবের কথা বোঝা
আমাদের প্রিয় কোন ব্যক্তি যদি ভিনদেশি ভাষায় আমাদের কাছে চিঠি পাঠাত, তাহলে আমরা এর পাঠোদ্ধারে হুড়োহুড়ি লাগিয়ে দিতাম। আমরা এর অনুবাদ করিয়ে নিতে পারি। কিন্তু এর সত্যিকার বক্তব্য মুল ভাষাতেই পুরোপুরি বোঝা সম্ভব। কুরানে ব্যবহৃত আরবি ভাষা অর্থের দিক দিয়ে এত সমৃদ্ধ আর পরিপূর্ণ যে, কোন অনুবাদই এর মূল ভাবের প্রতি সুবিচার করতে পারবে না ।

নবিজির কথা বুঝতে পারা
ভাবুন তো, রাসুলুল্লাহ সা. হাদিস সরাসরি আরবিতে বুঝতে পারলে কত ভালো লাগবে। আরবি জানার অর্থ হলো রাসুলের হাদিসগুলো কোনো অনুবাদের সাহায্য ছাড়াই বুজতে পারা।

সালাতে খুশু বাড়ানো
সালাতে আপনার মনোযোগ বেড়ে যাবে। কারণ সূরা থেকে শুরু করে তাসবিহ-তাহমিদসহ সালাতের প্রতিটি কথাই আপনি বুঝে বুঝে পড়তে পারবেন। তখন আপনার সালাত কেবল অর্থহীন অঙ্গসঞ্চালন না হয়ে রবের সাথে আপনার এক অর্থপূর্ণ কথোপকথনে পরিণত হবে।
তারাবিহের সালাতের সময় কি আপনার কখনো মনে হয়নি
"ইস ইমাম সাহেব কি পড়ছেন তা যদি আমি বুঝতে পারতাম"।
আপনার সেই সপ্নকে সত্যি করুন আরবি শিখে।